জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্কের শুনানি শুরু
আ. লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্কের শুনানি শুরু হয়েছে। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ এ আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী নাজনীন নাহার।

