হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় ইরান
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ইরানি জনগণের অবস্থান ও আঞ্চলিক বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি।

