লর্ডসে শুরু, মিরপুরে শেষ—বিদায়ের অপেক্ষায় মুশফিক
বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে একে একে বিদায় জানিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে। এবার সাদা পোশাকটিও তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন দেশের অন্যতম সফল ব্যাটার মুশফিকুর রহিম।


