মুশফিকের সাথে ১৫ নম্বর জার্সিও যাবে অবসরে
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রতি সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে তার ব্যবহৃত ১৫ নম্বর জার্সিও তুলে রাখার সিদ্ধান্ত হয়েছে।


