আন্দোলন শেষে কাজে ফিরলেন গাজীপুরের পোশাকশ্রমিকরা
টানা প্রায় এক মাসের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর অবশেষে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে। নতুন মজুরি কাঠামো মেনে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কারখানায় ফিরেছেন পোশাকশ্রমিকরা।


