গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ
সাম্প্রতিক সহিংসতার জেরে গোপালগঞ্জে একের পর এক সরকারি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। জেলার দুটি থানার কার্যক্রম বন্ধ, ট্রেন চলাচল স্থগিত, বিশ্ববিদ্যালয় বন্ধ এবং জেলা পরিষদসহ স্থানীয় সরকারি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন বরাদ্দ আটকে রয়েছে।
