নেত্রকোণায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের অভিযোগ
নেত্রকোণা পৌরসভার হোসেনপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসার বারান্দাসংলগ্ন একটি কক্ষের কিছু আসবাব পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


