৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, পরীক্ষা শনিবার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে সরকার। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ১ ডিসেম্বর।



