বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা ও সংসদীয় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করা গেলে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ভিত্তি তৈরি হবে।



