চট্টগ্রামে কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামে নিজ বসতঘর থেকে ছন্দা শর্মা কান্তা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দর নগরীর দক্ষিণ খুলশী এলাকার জাকির হোসেন সোসাইটির ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



