খেলাপি ঋণের নতুন রেকর্ড, ছাড়াল ৬.২৭ লাখ কোটি টাকা
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি কোনোভাবেই থামছে না। চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।


