দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ
পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এই বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়।

