কেমোথেরাপি দিয়েও আওয়ামী লীগকে বাঁচানো যাবে না: রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। দলটির বর্তমান অবস্থাকে ক্যানসারে আক্রান্ত রোগীর সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, কোনো কেমোথেরাপি দিয়েই আওয়ামী লীগকে আর টিকিয়ে রাখা সম্ভব নয়।


