চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি- সভাপতি জুয়েল, সম্পাদক রানা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ নভেম্বর ২০২৬ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কমিটি ঘোষণা করা হয়।

