বাবার জন্মদিনে আবেগঘন স্মৃতিচারণ ঐশ্বরিয়ার
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের জীবনে বাবার স্মৃতি যে কতটা গভীর, তা আবারও ফুটে উঠল তাঁর সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিনে পরিবারের পুরোনো একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।


