গোপালগঞ্জে নতুন করে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জেলায় দায়িত্ব পালনকারী বিজিবির মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৫৫ প্লাটুনে।



