ইফার গণশিক্ষার ৮২ হাজার শিক্ষকের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করুন: মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ
ইসলামিক ফাউন্ডেশনের অধিনে ১৯৯৩ সাল থেকে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট জনবল চাকরির স্থায়িত্ব, আর্থিক নিরাপত্তা এবং সরকারি বেতন কাঠামোর সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।


