গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।



