আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় মোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে এই মোতায়েন কার্যক্রম শুরু হয়।


