উসকানিতে পা না দিয়ে কারখানা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর
পোশাকশ্রমিকদের কোনো ধরনের উসকানিতে বিভ্রান্ত না হয়ে নিজেদের কর্মস্থল ও গার্মেন্ট কারখানার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যে কারখানা শ্রমিকদের জীবিকা নির্বাহের সুযোগ করে দেয়, সেটি ভাঙচুর বা আগুন দিয়ে ধ্বংস করলে শেষ পর্যন্ত শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবেন।


