বরিশালে বাসে আগুন, ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অগ্নিসংযোগ
বরিশাল নগরী ও গৌরনদী উপজেলায় পৃথক তিনটি স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, পেট্রলবোমা নিক্ষেপ এবং মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঘটা এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।


