বাংলাদেশে তৈরি কাগজে ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা, জব্দ ৪৪৪ রিম
পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে ‘ডাবল এ’ ব্র্যান্ডের ৪৪৪ রিম নকল কাগজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব কাগজ বাংলাদেশে তৈরি হলেও প্যাকেটে ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা ছিল।


