কলারোয়ায় সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে পথচারীরা
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যশোর-সাতক্ষীরা সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে সংস্কারকাজ শেষ হয়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। স্থানীয় লোকজন অবিলম্বে ওই খুঁটি সরিয়ে যথাযথভাবে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।


