নোয়াখালীতে নুহা হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজপথ
নোয়াখালীর বেগমগঞ্জের মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে (৭) শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে নোয়াখালী জেলা শহরের রাজপথ উত্তাল করে তুলেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীরা।



