পরিবেশবিদ সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির (বিপিএস) ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।



