ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। গতকাল সোমবার এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। এর ফলে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ পেতে বাংলাদেশের সুযোগ বাড়বে।



