মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবার সন্ধ্যায় চালানো এ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।


