এনসিপির এমপি মিতুকে হত্যার হুমকি, বার্তায় লরেন্স বিষ্ণোইয়ের নাম
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তার দাবি, গত সাত দিন ধরে ফোনকল ও হোয়াটসঅ্যাপে এসব হুমকি দেওয়া হচ্ছে।
