১৩ দিনে ৩৮ নাশকতা, রেল নিরাপত্তায় বাড়তি ২৫০০ আনসার মোতায়েন
রেলপথে মাত্র ১৩ দিনে ৩৮টি নাশকতার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যাত্রী, ট্রেন ও রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে অতিরিক্ত ২ হাজার ৫০০ আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।


