মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখবে বিসিবি
বাংলাদেশের ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মুশফিকুর রহিমের ১৫ নম্বর জার্সি চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের পর এই উদ্যোগ কার্যকর করা হবে।গতকাল বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের পঞ্চম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।


