ওসমান হাদিকে ছাড়াই বন্ধুদের এবারের পুনর্মিলনী
শহীদ শরিফ ওসমান বিন হাদিকে ছাড়াই তার প্রিয় ক্যাম্পাস ঝালকাঠি এন এস কামিল মাদরাসার বন্ধুরা পুনর্মিলনী অনুষ্ঠান করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী ঝালকাঠি পৌরসভার প্রস্তাবিত ধানসিঁড়ি ইকোপার্কে ২০০৭-২০০৯ (দাখিল-আলিম) ব্যাচের বন্ধুরা এই মিলনমেলায় অংশগ্রহণ করে।


