লা লিগা: ঘরের মাঠে হোঁচট খেল রিয়াল, ‘অভিনয় করে’ লাল কার্ড দেখলেন বেলিংহাম
লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বড় অঘটনের শিকার হলো রিয়াল মাদ্রিদ। দেপোর্তিভো আলাভেসের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের লাল কার্ড।


