মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩০
মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় বিয়ের অনুষ্ঠান ও বাজারসহ বিভিন্ন স্থানে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার উত্তর-পূর্বাঞ্চলের মোয়ে বাই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে এবং পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-ইউতে একটি বাজারে এসব হামলা চালানো হয়।

