টানা ৫৫ ম্যাচে গোল, পার্ক দে প্রিন্সে পিএসজির অবিশ্বাস্য রেকর্ড
ফরাসি ফুটবলে নতুন মাইলফলক গড়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সে লিগের টানা ৫৫ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছে প্যারিসের ক্লাবটি। শনিবার লিগ আঁর দ্বাদশ রাউন্ডে লরিয়েন্টের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে এই কীর্তি অর্জন করে তারা।



