পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড
২০২৭ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা মূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড সৃষ্টি হতে চলেছে। টানা ১৭ বছর পর এবারই প্রথম শিক্ষাবর্ষ শুরুর এক মাস আগেই নতুন চারটি বই বাদে প্রাথমিকের শতভাগ ও মাধ্যমিকের ৯৮ ভাগ বই ছাপা শেষে পৌঁছেছে সব উপজেলায়।


