আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১০ শিক্ষার্থী, আহত ১১০
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে গতকাল শনিবার একটি স্কুলের কাছে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত ও আরও অন্তত ১১০ জন আহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।



