ভারতে বোতলজাত পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া, বিপাকে জনপ্রিয় ব্র্যান্ড
ভারতে জনপ্রিয় বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরির পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। দেশটির পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে প্রতিষ্ঠানটির একটি কারখানায় উৎপাদিত পানির নমুনা পরীক্ষায় কলিফর্ম ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে।

