‘এটি থামানো যাবে না’ : নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শক
নয়াদিল্লির সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতীয় দর্শকদের মধ্যে পাকিস্তানি টেলিভিশন নাটকের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। দেশজুড়ে এসব নাটকের প্রদর্শনী, অনলাইনে একসঙ্গে নাটক দেখার আয়োজন এবং ভক্তদের আলোচনা চলছে।

