কুমিল্লায় হেফাজতের প্রতিবাদ ও প্রশাসনের বাধায় মাহফিল করতে পারেননি তাহেরী
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে পারেননি ধর্মীয় আলোচক মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। প্রশাসনের অনুমতি না পাওয়া এবং হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে মাহফিল বন্ধ হয়ে যায়।


