পুলিশ পরিচয়ে কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় ৪ ডাকাত গ্রেপ্তার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে পণ্যবাহী কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত ডাকাত চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার ওসি কায়সার আহমেদ।



