গাছের আড়াল থেকে গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রলবো’মা নিক্ষেপ
চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গাছের আড়াল থেকে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে ব্যাংকের ব্যবস্থাপক ও নৈশপ্রহরীদের তৎপরতায় দ্রুত বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।


