গোপালগঞ্জ থেকে ঘরোয়া লিগের ম্যাচ সরিয়ে নিলো বাফুফে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে গোপালগঞ্জ থেকে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথম লেগের বাকি ম্যাচগুলো আর গোপালগঞ্জে আয়োজন করা হবে না।


