মেসিসহ আর কারা থাকবেন তেভেজের বিদায়ী ম্যাচে
আর্জেন্টিনাকে বিদায় বলেছেন ১১ বছর আগে। তবু কার্লোস তেভেজ প্রতিযোগিতামূলক ফুটবলে আরও ৬ বছর খেলা চালিয়ে গেছেন। এরই মধ্যে কোচিং ক্যারিয়ারও শুরু করেছেন। তবে এবার তাঁর জন্য বিদায়ী এক ম্যাচের আয়োজন করা হয়েছে যেখানে থাকবেন লিওনেল মেসিসহ আরও অনেক তারকা।

