১১ নম্বরে ব্যাট করতে নেমে বিশ্ব রেকর্ড, শেষ জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের পেসার জয়দেব উনাদকাট। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে এই কীর্তি গড়েন সৌরাষ্ট্রের অধিনায়ক।



