বাংলাদেশ কি এবার পারবে পাকিস্তানের বিপক্ষে প্রতিশোধ নিতে
আবারও সেই দোহা। আবারও রাইজিং স্টার্স এশিয়া কাপ। একই ভেন্যু, একই টুর্নামেন্টের নকআউট রাউন্ডে ফের মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। গতবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে হেরে শিরোপা হারানোর বেদনায় পুড়তে হয়েছিল বাংলাদেশকে।



