রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও
রাজধানীতে চুরি-ছিনতাই ও চাঁদাবাজির পাশাপাশি উদ্বেগজনকভাবে বাড়ছে চোর চক্রের তৎপরতা। দিন কিংবা রাত, এমনকি ভোরেও ঘটছে চুরির ঘটনা। কখনো প্রাইভেটকার, কখনো বাইসাইকেল ব্যবহার করে, আবার কখনো পায়ে হেঁটে এসে বড় কাটার দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের তালা ভেঙে লুটপাট চালাচ্ছে চোরেরা।



