মা-বাবার সেবা দুনিয়া ও আখিরাতের সফলতার উৎস
আল্লাহ তায়ালা মানুষকে অসংখ্য জাহেরি ও বাতেনি (প্রকাশ্য ও অপ্রকাশ্য) নেয়ামত দান করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ‘তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করতে শুরু করো, তবে তা গণনা করে শেষ করতে পারবে না।’ (সুরা ইবরাহিম, আয়াত: ৩৪) মহান আল্লাহর এসব নেয়ামতের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান হলো, মা-বাবার নেক হায়াত।



