অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি: অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে ১৩ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয় ব্যবহার করে তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি)-এ প্রায় ৩৮ বছর চাকরি ও সরকারি বেতন-ভাতা আত্মসাতের মামলায় অবসরপ্রাপ্ত এক সদস্যকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।



