টেকনাফে দুদিনের ব্যবধানে ৪ সন্তান জন্ম দিলেন রোহিঙ্গা নারী
কক্সবাজারের উখিয়ার একটি হাসপাতালে দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। প্রথম দিন স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি শিশুর জন্ম হয়। এর দুদিন পর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় বাকি তিন শিশুর।


