খুলনায় চাঁদার দাবিতে হুমকি, থানায় জিডির পর বাড়িতে গুলি
খুলনায় আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার চাঁদার দাবিতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তাকে হুমকি এবং এ বিষয়ে থানায় জিডির পর তার বাড়িতে গুলির অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ টুটপাড়ায় প্রকাশ্যে এই গুলির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে।


